শনিবার , ১ অগাস্ট ২০২৬
studentnewsbd
৩ জানুয়ারী ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক-সহকারী আটক

গাজীপুরের টঙ্গীতে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাসে এক নারীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। হুমকির প্রতিবাদ করায় আরেক যাত্রীকে মারধরের অভিযোগে পৃথক একটি মামলাও হয়েছে। আজ শনিবার ( ৩ জানুয়ারি) পশ্চিম টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চালক মো. আ. হালিম (২৯) ও তার সহকারী মো. আমির হোসেনকে (৪৫) আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ধর্ষণের হুমকির অভিযোগে বলা হয়, গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. নাইম ইসলামের স্ত্রী উত্তরা থেকে টঙ্গী যাচ্ছিলেন ভিক্টর পরিবহনের বাসে। সংরক্ষিত আসনে বসে থাকা ওই নারীকে উদ্দেশ্য করে বাসচালক উসকানিমূলক ও অশ্লীল মন্তব্য করেন।

বাসটি টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমির সামনে গেলে ওই নারী চালককে বাস থামাতে বলেন। বাস না থামালে ওই নারী তখন চিৎকার করেন। এ সময় চালক তাকে বাসের ভেতরে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসময় বাসের যাত্রী নুরনবী এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে গেলে চালক ও তার সহকারীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

পরে হোসেন মার্কেট এলাকায় বাসটি থামালে ওই নারী নেমে যান। কিন্তু সবাই নেমে যাওয়ার পর নুরনবীকে রড দিয়ে পেটায় চালক, সহকারী ও অপর আরেকজন।

পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়। চালক ও তার সহকারী প্রথমে পালিয়ে যায়। এরপর একই পরিবহনের আরেক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে অভিযুক্ত চালক ও সহকারীকেও আটক করা হয়।

এ ঘটনায় জবি শিক্ষার্থী মো. নাইম ইসলাম পশ্চিম টঙ্গী থানায় ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০