studentnewsbd
১২ ডিসেম্বর ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ হলো মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ বছর পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। এবার প্রতি আসনে লড়ছেন ৯ জনের বেশি শিক্ষার্থী।

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা ছিল। এরপর কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যায়।

এর আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্যে কেন্দ্রে ঢুকছেন। বাইরে অভিভাবকরা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্যে এগিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল

১

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল

২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

৩

গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

৪

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

৫

বিশ্ব স্ট্রোক দিবসে চট্টগ্রাম এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

৬

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

৭

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১০

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

১১

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

১৩

৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মসংস্থানে পিছিয়ে শিক্ষার্থীরা

১৪

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

১৫

ঘুরে দাঁড়াতে নিজেদের ‘ব্র্যান্ডের’ ক্রিকেটেই আস্থা তামিমের

১৬

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের

১৭

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

১৮

‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

১৯

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

২০