শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
studentnewsbd
৪ জানুয়ারী ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহপাঠী হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ, তীব্র যানজট বিচারের অগ্রগতি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেন। এতে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও ও পান্থপথ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার ২৪ দিন পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন। বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাকিব নিহত হন।

নিহত সাকিবুল হাসান রানা (১৮) তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। চার দিন পর, ১০ ডিসেম্বর রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বলেন, সহপাঠী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এর আগেও একই দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজও বিচার দাবিতে তারা ফের ফার্মগেট এলাকায় আন্দোলনে নামেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০