বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি
গত মঙ্গলবার (১৬ জুন) রাতে বগুড়া সদর উপজেলায় বারপুর দক্ষিণপাড়া নিজ বাড়িতে ঘা’ত’ক স্বামী মোঃ জিহাদ ইসলাম (২৮) কর্তৃক এ’সি’ড নিক্ষেপে গুরুতর আহত স্ত্রী মোছাঃ কনা খাতুন (২৪) হাসপাতালে ভর্তি। পরে কনার আত্মীয়-স্বজনেরা দ্রুত চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা সার্জারি বিভাগের বার্ন ইউনিটে ভর্তি করে দেন।
আহত কনার আত্মীয়-স্বজন স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তার স্বামী জিহাদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব কলহ চলছিল। জিহাদ মাদকাসক্ত হওয়ার কারণে প্রতিনিয়তই স্ত্রী কনার উপরে চালাতেম পাশবিক নির্যাতন। মোছাঃ কনার শরীরের ডানদিকের বিভিন্ন অংশ পুড়ে যায়। আরো জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র পাওয়ার পর থানায় মামলা দায়ের করবেন বলে জানা যায়।
মন্তব্য করুন