
কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার।
বগুড়া জেলার কাহালু থানায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গত ১৫/০৬/২০২৬ইং তারিখ রাত ১১:৩০ ঘটিকায় কাহালু থানার এসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১। মোঃ সুমন(৩০), পিতাঃ সিরাজুল ইসলাম, মাতাঃ২। মোছাঃ সাবিনা (৪৫), স্বামীঃ সিরাজুল ইসলাম ৩।মোঃ সিরাজুল ইসলাম(৪৮), পিতাঃ মোঃ হোসেন আলী, সর্ব সাং- পাবহারা,থানাঃকাহালু, জেলাঃ বগুড়া এদেরকে ৮২ পিচ মাদক দ্রব্য টেপেন্টাডল টেবলেট মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার টাকা মাদক বিক্রয় ব্যবহৃত একটি মোবাইল ফোন সহ গ্রেফতার করেছেন।প্রকাশ থাকে যে আসামি সুমন গত তিনদিন পূর্বে ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রদত্ত কারাভোগ শেষে বাড়িতে এসে পুন:রায় মাদক বিক্রয়ের সাথে জড়িয়ে পড়ে।
পৃথক অভিযানে কাহালু থানা দিন ৫ নম্বর মুড়ইল ইউনিয়নের অন্তর্গত ইসবপুর পগইল পাড়া অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ১। মোঃ হারুনুর রশিদ(৪৭), পিতাঃ মোঃ দিলবর রহমান, গ্রামঃ ইসবপুর পগইলপাড়া,২। মোঃ শাকিল আহমেদ(২৭), গ্রামঃ বীরপাল্লা, উভয়ের থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া দেরকে ৪৫ পিচ মাদক দ্রব্য ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করেছেন।
আসামিদের বিরুদ্ধে গত রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলার রুজু হয়েছে মর্মে থানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ আসামিদের বিজ্ঞ আদালতে সপর্দ করা হবে মর্মে থানা সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন