সোমবার , ৮ জুন ২০২৬
studentnewsbd
৩০ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ২০২৬ আয়োজন করছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন
ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন” এর উদ্যোগে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ২০২৬” আয়োজন করা হয়েছে।
২০১৬ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের মূল স্লোগান—
“মানবকল্যাণে ঐক্যবদ্ধ আজ, শিক্ষার আলোয় গড়বো সমাজ।”
বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৭৫ এর অধিক। রাধাকানাই ইউনিয়নের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই সংগঠনটি এলাকার শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনটি প্রতিবছর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই প্রতিযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সংগঠনটির কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাকির সুলভ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রাফি। আয়োজকরা জানান, “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ২০২৬” অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে, অন্যদিকে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।
সংগঠনের নেতৃবৃন্দ সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১০

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১১

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১২

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৩

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৪

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৫

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

১৬

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৭

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

১৮

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

১৯

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

২০