শনিবার , ১ অগাস্ট ২০২৬
studentnewsbd
২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই ভিন্ন দলের জার্সিতে মাঠে নেমেছেন, খেলেছেন নিজ দেশের মেজর লিগ ক্রিকেটের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। আন্তর্জাতিক অঙ্গনে ৫২টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলে ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম হয়ে উঠেছিলেন অ্যারন জোন্স। তবে সেই ক্যারিয়ারই এখন বড় প্রশ্নের মুখে। গুরুতর ফিক্সিং অভিযোগে ৩১ বছর বয়সী এই মার্কিন ব্যাটারকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।

অভিযোগ প্রমাণিত হলে জোন্সের জন্য অপেক্ষা করছে বড় ধরনের শাস্তি। তদন্ত শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, দুর্নীতি দমন বিভাগের কোন কোন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, ২০২৩–২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ‘বিমটেন’ নামের একটি টুর্নামেন্টকে কেন্দ্র করেই জোন্সের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠে। বিষয়টি তদন্তে নেমে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন আইনের মোট পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের মধ্যে রয়েছে, ম্যাচের ফলাফল প্রভাবিত করার চেষ্টা, প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য সরবরাহে ব্যর্থতা, তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা, দুর্নীতি দমন ইউনিটকে তথ্য না দেওয়া এবং তথ্য গোপন করে তদন্ত কাজে বাধা সৃষ্টি করা।

এই মুহূর্তে জোন্সের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় তাকে এখনই দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফলে আপাতত মাঠের ক্রিকেট থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে। ফলে, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের হয়ে একসময় বিপিএলে খেলা এই মার্কিন ক্রিকেটারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

আইসিসি জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা বা জবাব দেওয়ার সুযোগ পাবেন অ্যারন জোন্স। সেই জবাব এবং তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে তার ভবিষ্যৎ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০