শনিবার , ১ অগাস্ট ২০২৬
STUDENT NEWS BD
২৮ মার্চ ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ঢাকায় ৩ মাস (৩০০ ঘণ্টা) মেয়াদি বিভিন্ন আধুনিক ও স্মার্ট প্রযুক্তিনির্ভর অ্যাডভ্যান্সড ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তিতে আবেদন চলছে। ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই মূল লক্ষ্য। নারী, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এ প্রশিক্ষণ কার্যক্রমে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক সফল প্রশিক্ষণার্থীকে ৮০ শতাংশ উপস্থিতি সাপেক্ষে প্রতিদিন ৪০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বৃত্তির ৮০ শতাংশ সনদ দেওয়ার সময় এবং বাকি ২০ শতাংশ চাকরিতে প্রবেশের পর প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে দেওয়া হবে।

বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও
প্রশিক্ষণের ট্রেডগুলো কী কী
ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন অ্যান্ড ট্রাবলশুটিং, অ্যাডভান্স সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন অ্যান্ড প্র্যাকটিস, ক্যাড-ক্যাম (মেকানিক্যাল), থ্রিডি প্রিন্টিং টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাপ্লিকেশন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: দেখে নাও সিলেবাস
আবেদনের যোগ্যতা কী কী
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা এসএসসি পাস হতে হবে। এ ছাড়া ইন্ডাস্ট্রিতে ন্যূনতম তিন বছরের কারিগরি বিষয়ে অভিজ্ঞতার সনদ।

আবেদনে বয়সসীমা কত
আবেদনকারীর বয়স নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

ভর্তির জন্য সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও পারিবারিক আয়ের সনদ জমা দিতে হবে।

ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বিটাক, ঢাকার Advanced Training and Innovation Complex (ATIC), অফিস কক্ষ-৯ম তলা থেকে। এ ছাড়া www.bitac.gov.bd ওয়েবসাইটের প্রশিক্ষণ সেবা বক্স এবং SICIP-BITAC ফেসবুক পেজ থেকেও ফরম পাওয়া যাবে।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় ১ মাস বৃদ্ধি
প্রশিক্ষণ শুরু কবে
আবেদন জমা শেষে ২০ এপ্রিল ২০২৬ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ। নির্বাচনী পরীক্ষা–সংক্রান্ত তথ্য প্রশিক্ষণ শুরুর আগে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ সপ্তাহের কোন কোন দিনে
প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত (রবি থেকে বৃহস্পতিবার) পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০