শনিবার , ১ অগাস্ট ২০২৬
STUDENT NEWS BD
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ জন উপদেষ্টার মধ্যে আটজনকে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার তিনজনকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।এছাড়া মন্ত্রী পদমর্যাদায় আরও দুই উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।বিশেষভাবে উল্লেখ্য যে, মাহদী আমিনকে একযোগে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালনা করবেন। অন্যদিকে, রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মোট ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিল নতুন সরকার। আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মধ্যে আটজনের জন্য নির্দিষ্ট দপ্তর ও দায়িত্ব নির্ধারণ করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০