STUDENT NEWS BD
১২ মার্চ ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই ধরনের অনুরোধ করেছে বলে জানান রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ভারতের প্রয়োজন এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা চলছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে। তা ছাড়া বিশ্ববাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে গেছে।
এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চললে জ্বালানি–সংকট তীব্র হবে। সেই সংকট থেকে বাঁচতে বাংলাদেশ সরকার ভারতকে অতিরিক্ত ডিজেল পাঠানোর অনুরোধ করেছে। গতকাল বুধবার ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ঢাকার পক্ষ থেকে ওই অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কোভিডের সময় ভারত তার নিকট প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে এসেছিল। এবার পশ্চিম এশিয়ার লড়াইয়ের ফলে বিভিন্ন দেশে প্রতিবেশীদের আটকে থাকা নাগরিকদের উদ্ধার করা কিংবা জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশ বা অন্যরা ভারতকে অনুরোধ জানিয়েছে কি না।

প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে পরিশোধিত পেট্রো পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহ করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল

১

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল

২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

৩

গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

৪

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

৫

বিশ্ব স্ট্রোক দিবসে চট্টগ্রাম এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

৬

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

৭

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১০

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

১১

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

১৩

৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মসংস্থানে পিছিয়ে শিক্ষার্থীরা

১৪

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

১৫

ঘুরে দাঁড়াতে নিজেদের ‘ব্র্যান্ডের’ ক্রিকেটেই আস্থা তামিমের

১৬

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের

১৭

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

১৮

‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

১৯

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

২০