শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
studentnewsbd
১১ ডিসেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেজগাঁও কলেজ ছাত্র হত্যা ছাত্রদলের জড়িতদের বহিষ্কার-শাস্তিসহ ৮ দফা দাবি জানিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফার্মগেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান তারা।

এর আগে কলেজের ছাত্র সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডে জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, সাকিব হত্যার সঠিক তদন্ত ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

জানা যায়, ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। সকালে এই বিক্ষোভ শুরু হয়। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

৮ দফা দাবির মধ্যে যা যা রয়েছে—

১. রাজনীতিমুক্ত ক্যাম্পাস: কলেজ প্রাঙ্গণে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সম্পূর্ণ রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা

২. সুষ্ঠু তদন্ত ও মামলা: সাকিব হত্যার ন্যায়বিচারের জন্য দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা

৩. ছাত্রদল–সংযুক্ত সন্ত্রাসীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা

৪. হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা

৫. শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বর্তমান হল সুপারকে অপসারণ করে দল নিরপেক্ষ নতুন হল সুপার নিয়োগের দাবি

৬. প্রিন্সিপালকে বাদী করে ঘটনার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে মামলা দায়ের করতে হবে

৭. নিহিত সাকিবের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান

৮. ছাত্রাবাসে অবস্থানকারী সকল অবৈধ শিক্ষার্থীকে অবিলম্বে বের করে দেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০