রবিবার , ২ অগাস্ট ২০২৬
studentnewsbd
২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ না খেলে পাকিস্তান কী অর্জন করবে, প্রশ্ন পিসিবির সাবেক সচিবের

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে পাকিস্তান। যদিও প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে দল না পাঠিয়ে আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ছাড়া এতে পাকিস্তানের অর্জনই-বা কী? এমন প্রশ্নই তুলেছেন পিসিবির সাবেক সদস্য সচিব ও বিশ্লেষক আরিফ আলী আব্বাসি।

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছিল পিসিবি, পাশাপাশি আইসিসিকে চিঠিও পাঠিয়েছিল তারা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি অন্যায় করেছে বলে অভিযোগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানান, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জনে আব্বাসি বলছেন, ‘আমি বুঝতে পারছি, বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং অন্যান্য সদস্য বোর্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ছাড়া পিসিবি দল না পাঠিয়ে কী উদ্দেশ্য হাসিল করবে?’

তার দাবি, দ্য গ্রিন ম্যানরা বিশ্বকাপে খেলতে না গেলে ক্ষতিগ্রস্ত হবে শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে পিসিবির সাবেক এই সদস্য সচিব বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক কী? স্পষ্টতই পাকিস্তান না গেলে শ্রীলঙ্কার ক্ষতি হবে। কারণ, আমাদের সব ম্যাচই শ্রীলঙ্কায়, ভারতের বিপক্ষে ম্যাচটিও সেখানেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০