শনিবার , ১ অগাস্ট ২০২৬
studentnewsbd
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির ভর্তি পরীক্ষা ও তারেক রহমানের জিয়ারত একইদিনে, পরিবর্তন আসছে সূচিতে

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি একইদিনে এবং কাছাকাছি সময়ে হওয়াতে তারেক রহমানের সূচিতে পরিবর্তন হওয়ার আভাস পাওয়া গেছে।

বিএনপির ঘোষণা অনুযায়ী, এদিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তারেক রহমান। এ জন্য তিনি সশরীর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যেতে পারেন। দলের পক্ষ থেকে ওই দিনই ভোটার হতে তিনি সব কাজ করবেন বলে জানিয়েছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ক্যাম্পাসে যাবেন তিনি।

সে অনুযায়ী ওইদিন দুপুরের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কথা। তবে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য সকাল ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য আসতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

‘আমাদের টার্গেট থাকবে বেলা ১২টার মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সূচিটি সম্পন্ন করা। এরপর সেটি শেষ হলে দুপুরের পর ভর্তি পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না।’

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ আগামী শনিবার নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০