শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
STUDENT NEWS BD
১৮ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার ভেড়ামারার একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে এবং সে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। এই ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ মাদ্রাসার পরিচালকসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় গত রাতে শিশুটির মা জলি আক্তার বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির মা জলি আক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-র সামনে থেকে জানান, সাত-আট মাস আগে তিনি তার মেয়েকে ভেড়ামারার জামিলতুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেছিলেন। গত মাসের ১১ তারিখ তিনি মেয়েকে সেখানে রেখে আসেন।

তিনি আরও জানান, গত রবিবার ঈদের ছুটিতে মেয়েকে বাড়ি নিতে মাদ্রাসায় গেলে তিনি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। সে সময় শিশুটির পেট এবং বাম পা অস্বাভাবিক ফোলা ছিল। জলি আক্তার বলেন, তিনি তার মেয়েকে পুরো অন্যরকম অবস্থায় দেখেছেন। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে মানুষকে দেখলেই ভয় পাচ্ছিল এবং কারো সাথে কথা বলছিল না। কুষ্টিয়ায় আল্ট্রাসনোগ্রাম করার পর মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

জলি আক্তার অভিযোগ করেন, তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তার মেয়ে তাকে জানিয়েছিল যে তাকে মারধর করা হয়েছে এবং ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, এরপর কী হয়েছে তা সে আর মনে করতে পারছে না। গত সোমবার বিকেলের পর থেকে শিশুটি আর কোনো কথা বলছে না। জলি আক্তার আরও অভিযোগ করেন যে, মাদ্রাসার হুজুরের লোকজন টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছে এবং তাদের হুমকি-ধমকিও দিয়েছে। তিনি এই ঘটনার বিচার ও দোষীদের ফাঁসি দাবি করেছেন। তিনি বলেন, “আমি যদি ঈদের ছুটিতে ওকে নিতে না যেতাম, তবে আমার মেয়ে মারাই যেত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানান, শিশুটি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই এবং প্রচণ্ড মানসিক আতঙ্কে রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তিনি আরও বলেন, প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে এবং নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট হাতে পেলে বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, গত সোমবার রাতে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার পরিচালকসহ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০