সোমবার , ২ মার্চ ২০২৬
studentnewsbd
১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ভারতকে বিদায় করে দেওয়ার সুবর্ণ সুযোগ পাকিস্তান দলের সামনে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ভারতকে বিদায় করে দেওয়ার সুবর্ণ সুযোগ পাকিস্তান দলের সামনে। এজন্য অবশ্য বেশ কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানের যুবাদের। ওভারপ্রতি নিতে হবে প্রায় ৮ করে ২৫৩ রান।

বুলাওয়ায়োতে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে ভারতকে ২৫২ রানে অলআউট করেছে পাকিস্তান। ম্যাচটি শুধু জিতলেই হবে না পাকিস্তানের। নেট রান রেটের হিসেবেও ভারতকে টপকে যেতে হবে তাদের। আর এটি করতে ৩৩.৩ ওভারের মধ্যে জিততে হবে ম্যাচ।

প্রথম তিন ম্যাচে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। আর পাকিস্তানের ঝুলিতে আছে ২ পয়েন্ট। দুই দলের শেষ ম্যাচটিতে ভারত জয় পেলে কোনো সমীকরণ ছাড়া সেমি-ফাইনালে উঠে যাবে তারা। আর পাকিস্তানকে মেলাতে হবে সমীকরণ।

লক্ষ্য তাড়ায় ঠিক ২৫৩ রান করলে ৩৩.৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে পাকিস্তানের। আর যদি ২৫৮ রান পর্যন্ত করতে পারে তারা, তাহলে খেলতে পারবে ৩৪.৩ ওভার পর্যন্ত। এর বেশি ওভার লেগে গেলেই জয় পেলেও সেমি-ফাইনাল খেলা হবে না পাকিস্তানের।

ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুই করে ভারতের দুই ওপেনার। অ্যারন জর্জ ও বৈভব সুর্যবংশী। প্রথম ৭ ওভারে ৪৭ রান করে ফেলে তারা। তবে এরপর চার বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আর রানের গতি বাড়াতে পারেনি ভারত। চার নম্বরে নামা ভেদান্ত ত্রিবেদি দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন। ৯৮ বলের ইনিংসে তিনি মারেন ২ চারের সঙ্গে ১টি ছক্কা।

শেষ দিকে কনিষ্ক চৌহান ২৯ বলে ৩৫ ও খিলান প্যাটেল ১৫ বলে ২১ রানের ইনিংস খেলে ভারতকে ২৫০ পার করান।পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আব্দুল সোবহান। আর মোহাম্মদ সায়েমের শিকার ২ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

জ্বালানি খাতে অশনিসংকেত

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন আনাদোলু এজেন্সি

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

হামিমকে শোকজ করল ছাত্রদল

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ,মামলা নিতে চায়নি পুলিশ।

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

১০

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

১১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

১২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অমর একুশে মাতৃভাষা দিবসে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পুষ্পাঞ্জলি অর্পণ

১৫

অমর একুশে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল

১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।

১৭

অমর একুশে মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পাঞ্জলি অর্পণ

১৮

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২০