সোমবার , ২ মার্চ ২০২৬
studentnewsbd
৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক

দেশের বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক বা মেডিকেল অফিসারকে নিজ হাতে স্বাক্ষর করে রিপোর্ট প্রদান করতে হবে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, লাইসেন্সের জন্য আবেদনকালে যে প্যাথলজি বিশেষজ্ঞ, রেডিওলজি বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের নাম উল্লেখ করা হয়েছে, রিপোর্টে তারই নিজ হাতে স্বাক্ষর থাকতে হবে। অন্য কোনো চিকিৎসকের স্বাক্ষর বা স্বয়ংক্রিয়ভাবে তৈরি (অটো জেনারেটেড) রিপোর্ট গ্রহণযোগ্য হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য কোনো স্থাপনা থেকে নমুনা সংগ্রহ করা যাবে না। অটো জেনারেটেড রিপোর্ট যাচাই করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষরসহ প্রদান করতে হবে।

রিপোর্টে স্বাক্ষরকারী চিকিৎসকদের অবশ্যই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। পাশাপাশি, প্যাথলজি ল্যাবের সব যন্ত্রপাতির নিয়মিত ক্যালিব্রেশন নিশ্চিত করা এবং ল্যাব পরীক্ষার রেজিস্টার সংরক্ষণ ও রেকর্ড মেইনটেইন করা বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় ল্যাব বর্জ্য ব্যবস্থাপনার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে এবং সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নীতি অনুসরণ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা শুধুমাত্র বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং মহাপরিচালকের অনুমোদন রয়েছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভুয়া রিপোর্ট, অনিয়ম ও রোগী হয়রানি কমবে এবং প্যাথলজিক্যাল সেবার মান উন্নত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

জ্বালানি খাতে অশনিসংকেত

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন আনাদোলু এজেন্সি

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

হামিমকে শোকজ করল ছাত্রদল

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ,মামলা নিতে চায়নি পুলিশ।

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

১০

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

১১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

১২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অমর একুশে মাতৃভাষা দিবসে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পুষ্পাঞ্জলি অর্পণ

১৫

অমর একুশে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল

১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।

১৭

অমর একুশে মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পাঞ্জলি অর্পণ

১৮

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২০