রবিবার , ২ অগাস্ট ২০২৬
studentnewsbd
২২ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বীমার আওতায় আসছে কৃষকের ফসল

বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাবে বাংলাদেশে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়তে থাকায় জলবায়ু সহনশীল অর্থায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জাতীয় নীতি প্রণয়নে জলবায়ু ঝুঁকি বীমা (সিআরআই) এবং শক্তিশালী গণমাধ্যম সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাংলাদেশে অক্সফাম, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে আয়োজিত ‘এনহান্সিং মিডিয়া ক্যাপাসিটি অন ক্লাইমেট রিস্ক ইনস্যুরেন্স (সিআরআই)’ শীর্ষক কর্মশালায় ৮০ জনের বেশি জ্যেষ্ঠ অর্থনৈতিক ও পরিবেশবিষয়ক সাংবাদিক, সরকারি নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও সিআরআই বিশেষজ্ঞরা অংশ নেন।

কর্মশালার লক্ষ্য ছিল জলবায়ু ঝুঁকি বীমা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে গভীরতর ধারণা তৈরি করা।

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হলেও এখানে বীমা কাভারেজ অত্যন্ত সীমিত। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০ দশমিক ৪৮ শতাংশ নন-লাইফ বীমার আওতায় রয়েছে, ফলে বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো দুর্যোগে কোটি মানুষের জীবিকা ও সম্পদ মারাত্মক ঝুঁকিতে পড়ছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ তাদের ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে। তাই শক্তিশালী সামাজিক সুরক্ষা ও টেকসই বীমা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রচলিত বীমা ব্যবস্থা অতীত ক্ষতির ওপর নির্ভরশীল, কিন্তু জলবায়ু ঝুঁকি ভবিষ্যৎমুখী। সে কারণে প্যারামেট্রিক বা আবহাওয়াভিত্তিক বীমার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, নাগরিকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে হলে আইন সংস্কার, শক্তিশালী ডেটাবেস, প্রযুক্তি ব্যবহার এবং দৃঢ় নিয়ন্ত্রক সহায়তার মাধ্যমে একটি টেকসই জলবায়ু ঝুঁকি বীমা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

২০২৪ সালে কুড়িগ্রামে পরিচালিত সাম্প্রতিক পরীক্ষামূলক প্রকল্পে সিআরআই-এর সম্ভাবনা প্রমাণিত হয়েছে। ডব্লিউএফপি, অক্সফাম ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে সূচকভিত্তিক বন্যা বীমা প্রকল্পের আওতায় ২০ হাজারের বেশি বন্যাকবলিত কৃষক মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক ক্ষতিপূরণ পেয়েছেন। ৪০ বছরের বেশি সময়ের বন্যা তথ্যের ভিত্তিতে তৈরি এ বীমা পণ্যে ব্যক্তিগত ক্ষয়ক্ষতি যাচাই ছাড়াই কয়েক দিনের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০