STUDENT NEWS BD
৩০ অক্টোবর ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

রোনালদো

বয়সকে কেবলই সংখ্যা বানিয়ে আরও একবার ফুটবল বিশ্বের নজর কেড়ে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের জাদুকরী এক হ্যাটট্রিকে আল নাসরকে ৫-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় এনে দিলেন পর্তুগিজ তারকা।
ডান পা, বাম পা ও হেডারে গোল করে এই পারফেক্ট হ্যাটট্রিকের সৌজন্যে তার ক্যারিয়ার গোল পৌঁছে গেল ৯৮৫-তে। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের অবিস্মরণীয় মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ১৫টি গোল দরকার তার।
সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে এটি ৬৭তম হ্যাটট্রিক। এর মধ্যে ১১টি পারফেক্ট হ্যাটট্রিক।
ম্যাচে লড়াই জমেছিল শুরু থেকেই। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গুসের গোলে আল খুলুদ এগিয়ে গেলেও দ্রুতই সমতা টানেন আল নাসরের অ্যাঞ্জেলো গাব্রিয়েল। এরপর সাদিও মানে এগিয়ে নেন আল নাসরকে।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অন্তোয়ান এসোম্বার গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে আল খুলুদ।
নাটকীয় মোড় আসে দ্বিতীয়ার্ধে। স্কোরলাইন যখন ২-২ এ ঝুলছিল, তখনই জ্বলে ওঠেন রোনালদো।
ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে একাই প্রতিপক্ষকে ছিটকে দেন এই ফরোয়ার্ড। দুটি গোল এসেছে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে আর মাঝে একটি দর্শনীয় হেড।
২০২৩ সালে সৌদি আরবে পা রাখার পর আল নাসরের জার্সিতে এটি ছিল তার সপ্তম হ্যাটট্রিক। ক্লাবের পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্সের রাতটিও কেটেছে দারুণ- ম্যাচে সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তি ও আনন্দের ছাপ ছিল অধিনায়কের বার্তায়। রোনালদো লিখেছেন, “অসাধারণ এক জয়, দারুণ দলীয় পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে আনন্দিত!”
পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটা রোনালদোর দখলেই ছিল, এবার ব্যবধান বাড়ল আরও। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (৯৩৬ গোল) চেয়ে এখন তিনি এগিয়ে ৪৯ গোলে।
একইসঙ্গে ক্যারিয়ারে মোট হ্যাটট্রিকের সংখ্যা নিয়ে গেলেন অবিশ্বাস্য ৬৭তে। যার মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, জাতীয় দল পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরে ৭টি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের হয়ে ৩টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল

১

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল

২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

৩

গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

৪

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

৫

বিশ্ব স্ট্রোক দিবসে চট্টগ্রাম এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

৬

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

৭

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১০

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

১১

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

১৩

৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মসংস্থানে পিছিয়ে শিক্ষার্থীরা

১৪

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

১৫

ঘুরে দাঁড়াতে নিজেদের ‘ব্র্যান্ডের’ ক্রিকেটেই আস্থা তামিমের

১৬

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের

১৭

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

১৮

‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

১৯

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

২০