STUDENT NEWS BD
৩০ অক্টোবর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

বাংলাদেশে ২০২৫ ও ২০২৬ সালে এইচ৫এন১ বার্ড ফ্লুতে আক্রান্ত আটজন মানুষ শনাক্ত হয়েছেন। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের সবাই আট বছরের কম বয়সী শিশু। আক্রান্ত কয়েকটি শিশুর অসুস্থ পোলট্রির সংস্পর্শে আসার তথ্যও পেয়েছেন গবেষকেরা। এমনকি অসুস্থ পাখির সঙ্গে খেলাধুলার কারণেও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। একই সঙ্গে দেশের পোলট্রি খামার ও জীবন্ত পাখির বাজারে বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার অব্যাহত রয়েছে। সম্প্রতি গৃহপালিত বিড়ালের মধ্যেও এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) যৌথ আয়োজনে ‘অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা সার্ভিল্যান্স অ্যান্ড রিসার্চ’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে জানানো হয়, আক্রান্ত শিশুদের কয়েকজনের অসুস্থ পোলট্রির সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। পোলট্রি ও মানুষের নমুনায় একই ধরনের ভাইরাসের স্ট্রেইন শনাক্ত করেছেন গবেষকেরা। এতে সংক্রমণের ক্ষেত্রে অসুস্থ পাখির সংস্পর্শের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
গবেষকেরা জানান, বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা শুধু শীতকালেই সীমাবদ্ধ নয়। এপ্রিল, মে ও আগস্ট মাসেও সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। ফলে নির্দিষ্ট কোনো মৌসুমের পরিবর্তে বছরজুড়েই নজরদারি ও সতর্কতা প্রয়োজন।
সেমিনারে উপস্থাপিত নজরদারির তথ্য অনুযায়ী, জীবন্ত পাখির বাজার থেকে সংগ্রহ করা মৃত পোলট্রির নমুনার ৬১ শতাংশে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস এবং ৪৯ শতাংশে এইচ৫ ভাইরাস শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে পোলট্রি খামার ও বাজারে জীবাণুনিরাপত্তা জোরদার এবং মৃত পাখির নিরাপদ ও যথাযথ অপসারণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে আরও জানানো হয়, গৃহপালিত বিড়ালের মধ্যে এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনা ভাইরাসটির পাখির বাইরেও অন্যান্য প্রাণীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা তুলে ধরেছে। তাই শুধু পোলট্রি নয়, বিভিন্ন প্রাণী প্রজাতির মধ্যেও সংক্রমণ পর্যবেক্ষণ জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। তিনি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় নজরদারি ও গবেষণা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আইসিডিডিআর,বির ওয়ান হেলথ রিসার্চ ইউনিটের বিজ্ঞানী ও টিম লিড ডা. সুকান্ত চৌধুরী পোলট্রি ও মানুষের মধ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সিডিসির ইনফ্লুয়েঞ্জা রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর ডা. মার্থা মন্টগোমারি বিশ্বব্যাপী বার্ড ফ্লুর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আইসিডিডিআর,বির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ডা. মোহাম্মদ এনায়েত হোসেন অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বৈচিত্র্য নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন। অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সিডিআইএলের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. মো. গোলাম আজম চৌধুরী গৃহপালিত বিড়ালের মধ্যে এইচ৫এন১ শনাক্তের বিষয়টি তুলে ধরেন।
প্যানেল আলোচনায় অধ্যাপক ডা. নীতিশ চন্দ্র দেবনাথ, ডা. এ এস এম আলমগীর এবং অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম ভাইরাসের পরিবর্তিত পরিস্থিতি, দ্রুত সংক্রমণ শনাক্তকরণ, তথ্য আদান-প্রদান এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের সিডিসির ডা. মুহাম্মদ মনোয়ার মোরশেদ হেমেল সরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
বিশেষজ্ঞরা বার্ড ফ্লু মোকাবিলায় ‘ওয়ান হেলথ’ পদ্ধতি জোরদারের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে নজরদারি চালাতে হবে। পাশাপাশি দ্রুত সংক্রমণ শনাক্তকরণ, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা গেলে ভাইরাসের বিস্তার মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষা আরও কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল

১

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল

২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

৩

গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

৪

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

৫

বিশ্ব স্ট্রোক দিবসে চট্টগ্রাম এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

৬

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

৭

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১০

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

১১

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

১৩

৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মসংস্থানে পিছিয়ে শিক্ষার্থীরা

১৪

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

১৫

ঘুরে দাঁড়াতে নিজেদের ‘ব্র্যান্ডের’ ক্রিকেটেই আস্থা তামিমের

১৬

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের

১৭

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

১৮

‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

১৯

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

২০