বুধবার , ১০ জুন ২০২৬
studentnewsbd
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ২টার দিকে শাহবাগ মোড়ের ‘জুলাই স্তম্ভের’ নিচে জমায়েত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ২টা ২০ মিনিটের দিকে তারা মূল সড়কে অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, গত শুক্রবার বিকেল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উত্থাপন করা দাবিগুলো হলো : ১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা। ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। ৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা। ৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১০

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১১

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১২

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৩

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৪

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৫

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

১৬

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৭

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

১৮

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

১৯

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

২০