শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
Md. Mehedi Hasan
৯ মার্চ ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে তেলের ডিপোতে হামলার পর রাত যেন দিনে পরিণত হয়েছিল

ইরানের তেল স্থাপনায় দফায় দফায় হামলার পর সেখানে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা বিবিসির কাছে বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার রাতে ইরানের বেশ কয়েকটি তেলের ডিপোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

স্থানীয় সংবাদ সংস্থাগুলো ইরানের তেল মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলেছে, ইরানের রাজধানী তেহরান এবং পশ্চিমের আলবোর্জ প্রদেশের রাজধানী কারাজে জ্বালানি তেলের ডিপোতে হামলা হয়েছে।একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানে একটি ডিপোর কাছের একটি সড়কে আগুন জ্বলছে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, দোকান ও বাড়িতেও আগুন জ্বলছে।এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘কারাজ একদিন শান্ত ছিল, কিন্তু এখন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। তারা এটিকে উড়িয়ে দিয়েছে।’

কারাজের আরেক বাসিন্দা বলেন, ‘এটি শুরু হয়েছিল একটি লাল আলো দিয়ে, সবকিছু আলোকিত হয়ে উঠেছিল, সঙ্গে সঙ্গে যেন একটি ঢেউ এসে দরজা ঝাঁকিয়ে দিল। তারপর আবার আকাশ আলোকিত হয়ে উঠল। বিশাল আকারের একটি লাল মেঘ দেখা দিল। আমরা জানতাম না কী ঘটছিল।’কী ঘটছে, সেটা দেখতে ওই ব্যক্তি বাড়ির ছাদে যান। সেখান গিয়ে তিনি দেখতে পান, কাছের তেলের ডিপোতে আগুন জ্বলছে।যেসব ইরানি বিবিসির সঙ্গে কথা বলেছেন, নিরাপত্তার খাতিরে বিবিসি তাঁদের নাম প্রকাশ করেনি।ইরানি কর্তৃপক্ষ বলেছে, তারা তেহরানের বাতাসের মান পরীক্ষা করছে এবং বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০