studentnewsbd
২২ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দাবিতে কারিগরি শিক্ষা বোর্ডে অবস্থান কর্মসূচি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের

অবস্থান কর্মসূচি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের

ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। আজ রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১টার পরে তারা কারিগরি শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বেলা দুইটার দিকে মূলফটক ছেড়ে দেন আন্দোলকারীরা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তাদের অন্য দাবিগুলো হলো- উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ দের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদ দের বেসরকারী চাকুরীর ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরীতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

আন্দোলনে অংগ্রহণ করা শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‌সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর সরকারিভাবে উচ্চ শিক্ষার কোন সুযোগ নেই।
আমাদের যৌক্তিক দাবিসমূহ উচ্চ মহলে অনেকবার উপস্থাপন করা হয়েছে, কিন্তু কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা অবস্থান নিয়েছি বোর্ডের সামনে। কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা এ সমস্যা জর্জরিত শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি চায় এবং আমরা আমাদের শিক্ষাজীবন অন্ধকারে ঠেলে না দিয়ে দিন বদলের স্লোগান নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

তিনি জানান, তাদের শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের বৈষম্য রয়েছে। কোর্স সম্পন্ন করার জন্য বিষয়ভিত্তিক স্থায়ী কোন শিক্ষক নেই। ব্যবহারিক ক্লাসের জন্য পর্যাপ্ত ল্যাব ও সরজ্ঞামাদির ঘাটতি রয়েছে। তাদের দাবি, অতিদ্রুত তাদের সমস্যা সমধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জন্য প্রতি বছর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলোতে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল

১

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল

২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

৩

গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

৪

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

৫

বিশ্ব স্ট্রোক দিবসে চট্টগ্রাম এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

৬

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

৭

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১০

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

১১

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

১৩

৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মসংস্থানে পিছিয়ে শিক্ষার্থীরা

১৪

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

১৫

ঘুরে দাঁড়াতে নিজেদের ‘ব্র্যান্ডের’ ক্রিকেটেই আস্থা তামিমের

১৬

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের

১৭

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

১৮

‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

১৯

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

২০