সোমবার , ২ মার্চ ২০২৬
studentnewsbd
২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে

কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পেছাচ্ছে। আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে এ পরীক্ষা হতে পারে। এক সপ্তাহের মধ্যে রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাও এ মাসে শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন বিদ্যালয়ে কেন্দ্র থাকে। ফলে ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এসএসসি পরীক্ষা পেছাতে পারে। এর আগেও নানা কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে।

জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে ধারায় ছেদ পড়ে। কোভিডের কারণে ওই বছরের ১৪ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয়।

২০২৩ সালে পরীক্ষা শুরু হয় এপ্রিলের ৩০ তারিখ। এর আগে ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। সর্বশেষ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। এর মাধ্যমে স্বাভাবিক সময়ে ফেরে এ পাবলিক পরীক্ষা। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষা আবারও অন্তত তিন মাস পেছাচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বলেন, ‘চলতি সপ্তাহে বা আগামি সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। মিটিংয়েই পরীক্ষার রুটিন, তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শেষ দিকে এবারের পরীক্ষা শুরু হতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

জ্বালানি খাতে অশনিসংকেত

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন আনাদোলু এজেন্সি

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

হামিমকে শোকজ করল ছাত্রদল

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ,মামলা নিতে চায়নি পুলিশ।

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

১০

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

১১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

১২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অমর একুশে মাতৃভাষা দিবসে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পুষ্পাঞ্জলি অর্পণ

১৫

অমর একুশে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল

১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।

১৭

অমর একুশে মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পাঞ্জলি অর্পণ

১৮

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২০