শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
studentnewsbd
৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে ভর্তি: ৯ দিনে দেড় লাখ আবেদন, কোন ইউনিটে কত ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন চলছে। এ প্রক্রিয়া শুরুর প্রথম ৯ দিনে ১ লক্ষ ৫৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ওই অনুযায়ী, এখন পর্যন্ত আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ২৫টি।

এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। গত ২৯ অক্টোবর দুপুর থেকে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত আবেদন জমা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৪টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন।

এ পর্যন্ত সর্বোচ্চ বিজ্ঞানে ৬৮ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৩৭ দশমিক ৪টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৫৯ হাজারের বেশি আবেদন করেছেন। ওই হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন ২০ জনের বেশি।

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ২০ হাজার ৪৯০টি। আসনপ্রতি আবেদন প্রায় ১৯টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৩ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ২৩টির বেশি আবেদন পড়েছে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে পাঁচ হাজার ৯২৫টি। আসন প্রতি আবেদন প্রায় ৫০টি।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবাই আবেদন করছে। আবেদনের শেষ দিন বলা যাবে গতবারের তুলনায় কেমন আবেদন পড়েছে।

September 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী

সুলতানপুর থেকে সান্তাহার: বাংলাদেশের বৃহত্তম রেল ইয়ার্ডের ১৫০ বছরের ইতিহাস! | Santahar Junction

শাজাহানপুরের লুকিয়ে থাকা স্বর্গরাজ্য জালশুকা-খাউড়া ব্রিজ | Jalshuka Bridge Bogura Tour

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

১০

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

১১

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

১২

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১৩

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১৪

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১৫

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৬

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৭

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৮

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৯

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

২০