STUDENT NEWS BD
১৮ অক্টোবর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অনেকগুলোই ইরানের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিত্রিনোভিচের বরাত দিয়ে বলা হয়, ইরান ও হুতিদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক অভিযানের সমন্বয় অত্যন্ত জোরালো।

ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় ইরানবিষয়ক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সিত্রিনোভিচ বলেন, হুতিদের সফলতায় ইরানের বড় ধরনের স্বার্থ রয়েছে। এতে সৌদি আরব ক্ষতিগ্রস্ত হয় এবং তেলের দাম বাড়ার সুযোগ তৈরি হয়।

তার মতে, এখানে অভিভাবক ও অধীন পক্ষের সম্পর্কের চেয়ে কৌশলগত সহযোগিতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। দুই পক্ষেরই অভিন্ন কৌশলগত স্বার্থ রয়েছে।

সৌদি আরবে হুতিদের হামলা জোরদার হওয়ার মধ্যে এ প্রতিবেদন প্রকাশিত হলো। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রেসিডেন্ট প্রাসাদ কমপ্লেক্সে হামলায় পাঁচজন নিহত হন। এ ছাড়া সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় ১৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।

নিউইয়র্কভিত্তিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সুফান সেন্টারও ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে, সৌদি আরবে হুতিদের হামলা ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে সহায়তা করছে।

ইয়েমেনের হুতিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আগেও অস্বীকার করেছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়িয়ের সেপ্টেম্বরের একটি বক্তব্যের উল্লেখ করা হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, হুতিরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং নিজেদের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেয়।

তবে প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরা সৌদি আরব ও অঞ্চলটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হুতিদের সাম্প্রতিক হামলার প্রশংসা করেছেন।

ওয়াশিংটনভিত্তিক নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউ আমেরিকার ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে হুতিদের দ্রুত সামরিক অগ্রগতির পেছনে ইরানের সহায়তার ভূমিকা অনস্বীকার্য।’

তিনি বলেন, ‘ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে পাওয়া সহায়তা গত কয়েক মাসে হুতিদের দ্রুত সাফল্য অর্জনের পথ তৈরি করেছে।’

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল

১

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল

২

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

৩

গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি

৪

১৫ মিনিটে রোনালদোর পারফেক্ট হ্যাটট্রিক, চূড়ার বাকি ১৫ গোল

৫

বিশ্ব স্ট্রোক দিবসে চট্টগ্রাম এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

৬

দেশে দুই বছরে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ শিশু, উদ্বেগ বাড়াচ্ছে বিড়ালের সংক্রমণ

৭

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১০

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

১১

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

১৩

৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মসংস্থানে পিছিয়ে শিক্ষার্থীরা

১৪

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

১৫

ঘুরে দাঁড়াতে নিজেদের ‘ব্র্যান্ডের’ ক্রিকেটেই আস্থা তামিমের

১৬

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের

১৭

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

১৮

‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

১৯

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

২০