শনিবার , ১ অগাস্ট ২০২৬
STUDENT NEWS BD
১৯ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের অদূরে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপরই ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পিছনের ৯টি বগি লাইচ্যুত হয়ে দেড় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের ইউনিট, পুলিশ ও রেলওয়ে বিভাগের কর্মীরা উদ্ধার পরিচালনা করে। সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত রিলিফ ট্রেন এসে পৌঁছায়নি। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীনদের সাথে দেখা করেছেন। আহতদের মধ্যে ৫৫ জন নওগাঁ হাসপাতালে চিকিৎসা নিলেও ১৭ জন ভর্তি রয়েছে। অপর আহতরা আদমদীঘি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

জানা যায়, আজ বুধবার (১৮ মার্চ) দুপুুরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসাগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাবার পর ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ওই ট্রেনের ইঞ্জিনের পিছনের ৯টি বগি বিকট শব্দে লাইচ্যুত হয়। এসময় বগির চাকার স্প্রিং ভেঙ্গে মাটির নীচে পুতে বগি হেলে পড়ে।

এতে ট্রেনের ছাদ ও বগির ভিতর অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী আহত হয়। আহতরা আদমদীঘি, নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সান্তাহার রেওয়ে জংশনের টি.এক্স.আর জয়নাল আবেদীন জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০