বুধবার , ১০ জুন ২০২৬
STUDENT NEWS BD
৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ

রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল ধরার অভিযোগে এক শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ভুক্তভোগী সোহেল রানা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন- আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানিয়েছে, শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন। বিষয়টি তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।

পরবর্তীতে পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী অতর্কিত হামলা চালায় ও মারধর করে আহত করে সোহেল রানাকে। পরে অন্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হওয়ার পরই তারা অতর্কিত হামলা চালায়। কোনো কিছু বুঝে উঠার পূর্বেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে উদ্ধার করে।

কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারি রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১০

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১১

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১২

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৩

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৪

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৫

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

১৬

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৭

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

১৮

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

১৯

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

২০