সোমবার , ৩ অগাস্ট ২০২৬
studentnewsbd
২ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে পরিবারের সদস্যরা তাকে বাসায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অনন্য গাঙ্গুলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত ছিলেন। তিনি ২০২১–২২ শিক্ষাবর্ষে ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ওই পরীক্ষায় তিনি ১০৩.৯৫ নম্বর অর্জন করেন।

শিক্ষাজীবনে অনন্য ছিলেন অত্যন্ত কৃতী। প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং মাধ্যমিক—এই তিনটি পরীক্ষাতেই তিনি বৃত্তি লাভ করেন। তবে মাধ্যমিক পরীক্ষার পর মানসিক অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় পাঁচ বছর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৫ অর্জন করেন।

পরিবারের সদস্যদের দাবি, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও মা রাধারানী ভট্টাচার্য্য জানান, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

অনন্যর ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনন্য গাঙ্গুলী জানিয়েছিলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় গ্যাস্ট্রিক আলসারের জটিলতায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে সময় পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ে এবং বার্ষিক পরীক্ষার ফলাফলও খারাপ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়া রাজবাড়ীর সম্পূর্ণ ইতিহাস ও গোপন রহস্য! | Puthia Rajbari Rajshahi Tour & History | ২৫০ বছরের প্রাচীন মন্দির

রাজশাহীর সেরা দর্শনীয় স্থান | পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর পার্ক ভ্রমণ | Rajshahi Tour

নওগাঁর মিনি কক্সবাজার “হাঁসাইগাড়ী বিল” এর ইতিহাস ও ভ্রমণলিপি | Hasaigari Beel Naogaon 2026

বগুড়ায় জীবন্ত মেয়ের কবর | বিবি সাহেবানীর রহস্যময় সমাধী | Mysterious Grave in Bogra

১৫০ বছরের পুরনো চৌধুরী বাড়ি! | চাঁপাপুর, বগুড়া

বগুড়ায় স্বামীর এ’সি’ড নিক্ষেপে স্ত্রী কনা আহত হাসপাতালে ভর্তি : থানায় মামলার প্রস্তুতি

বগুড়ার কাহালুতে পৃথক অভিযান চালিয়ে ০৫ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে ২কেজি গাঁজা, পঞ্চম শ্রেনির ছাএীকে আটক

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

১০

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

১১

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

১২

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

১৩

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

১৪

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

১৭

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৮

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৯

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

২০