মঙ্গলবার , ৯ জুন ২০২৬
studentnewsbd
৪ জানুয়ারী ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবুল হত্যায় জড়িত প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে: এডিসি জুয়েল

সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি পুলিশের সর্বোচ্চ সমর্থন রয়েছে। পুলিশ তাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। যেহেতু শিক্ষার্থীরা দেশের জন্য অনেক অবদান রাখে। তাই তারা দ্রুত সমাধান চায়। আমরাও দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সমাধান করার চেষ্টা করছি।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ডিবি পুলিশ এবং আরেকজনকে থানা পুলিশ আটক করেছে।

মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, শুরুতে ঘটনাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে এডিসি বলেন, তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এমন তথ্য সঠিক নয়। যতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয়, ততক্ষণ সে দেশে থাকতেই পারে, যদি না সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আসামিকে ধরতে ডিবি, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশপাশের সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত ও অভিযান চালানো হচ্ছে। এর আগে, রোববার সকাল সোয়া দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে করে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১০

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১১

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১২

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৩

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৪

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৫

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

১৬

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৭

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

১৮

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

১৯

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

২০