সোমবার , ২ মার্চ ২০২৬
studentnewsbd
৩ জানুয়ারী ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চবিতে ভর্তি পরীক্ষার্থীর সঙ্গে আসা এক অভিভাবকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মেয়ে নাশিতা তাসনিমকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার পিতা মো. ইব্রাহীম খলিল (৬০)। তার পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন। অসুস্থ হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিলে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  মো. ইব্রাহীম খলিলের মেয়ে নাশিতা তাসনিম ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে মেয়েকে নিয়ে তিনি চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।

পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে জানানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

জ্বালানি খাতে অশনিসংকেত

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন আনাদোলু এজেন্সি

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

হামিমকে শোকজ করল ছাত্রদল

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ,মামলা নিতে চায়নি পুলিশ।

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

১০

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

১১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

১২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অমর একুশে মাতৃভাষা দিবসে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পুষ্পাঞ্জলি অর্পণ

১৫

অমর একুশে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল

১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।

১৭

অমর একুশে মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পাঞ্জলি অর্পণ

১৮

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২০