সোমবার , ৮ জুন ২০২৬
studentnewsbd
২২ ডিসেম্বর ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন ৩০ ডিসেম্বরই হবে: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৩০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য জানিয়ে বলেছেন, ‘নির্বাচন করতে কোথাও কোনও বাধা নেই। নির্বাচনী যাবতীয় প্রস্তুতিসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে আরো জোরালোভাবে ভাবা হচ্ছে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আজ সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক শেষে উপাচার্য এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন সম্পন্ন করতে আমাদের কোথাও কোনও বাধা নেই। শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি আগ্রহ ও জমজমাট দেখতে পাচ্ছি। সবার সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর একটি সুন্দর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

উপাচার্য আরও বলেন, ‘উপদেষ্টারা আমাদের সব কথা শুনে সন্তুষ্ট হয়েছেন। আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের কমিশন ছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা থাকবে অনেক বেশি। এবার ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে। আমরা পর্যাপ্ত পরিমান মেশিন রাখব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী। তালিকায় দেখা যায়, ভিসি পদে লড়ছেন ১২ জন। আর জিএস পদে ৯ ও এজিএস পদে ৮ জন রয়েছেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনার জন্য ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেনডান্টল ট্যাবলেটসহ আটক

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলেন যুবদল নেতা

চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা, বিক্রি অর্ধেক দামে

ঈদ পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১০

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১১

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১২

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৩

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৪

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৫

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

১৬

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৭

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

১৮

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

১৯

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

২০