শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
studentnewsbd
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরুর সম্ভাব্য তারিখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বরে অ্যাডমিট (প্রবেশপত্র) কার্ড আপলোড করার চেষ্টা করব। সেদিন থেকেই শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন।’

জানা গেছে, প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি প্রবেশপত্র দেওয়া হবে। একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। কোনো শিক্ষার্থী যদি দুটো ইউনিটে পরীক্ষা দেন, তাহলে তাকে চারটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আর তিনটি  ইউনিটে হলে মোট ছয়টি ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর রয়েছে, সেটি হুবহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সব প্রবেশপত্র আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্রে স্বাক্ষর দিয়ে University Copy জমা নিবে এবং Candidate Copy ফেরত দিবে। রাবিতে চান্স পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।

তথ্য মতে, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৯৯৭টি। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। `

প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। 

এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। 

www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০