শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
studentnewsbd
৮ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন শুরু কবে?

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে কবে, সে বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চলতি সপ্তাহেই অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।   

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আজ শনিবার (৮ নভেম্বর) পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে। ১০ নভেম্বর ইউজিসির সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা আছে। এরপর আমরা আশা করছি, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০