শনিবার , ১৬ মে ২০২৬
STUDENT NEWS BD
২০ এপ্রিল ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংগীত বিষয়ে দেশের একমাত্র উচ্চশিক্ষা প্রদানকারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘সরকারি সংগীত কলেজ’। ১.৬ একরের ছোট্ট এই ক্যাম্পাসে শিক্ষার্থী সংখ্যা ৫০০-এর মতো। শিক্ষক ও কর্মচারী মিলিয়ে ৩০-এর অধিক। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে কলেজটির মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছেন একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী। রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিশেষায়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এইচএসসি, ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ছোট্ট এই ক্যাম্পাসে একাডেমিক ভবনের পাশাপাশি ছাত্রীদের একটি হোস্টেল ও শিক্ষক-কর্মচারীদের আবাসনের (অস্থায়ী) ব্যবস্থা রয়েছে। এক সময় ক্যাম্পাসে রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি ছিল। কিন্তু একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিয়মিত মাদক গ্রহণের কারণে নিরাপত্তহীনতার কারণে সন্ধ্যার পর প্রবেশে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তৌহিদুল আলম প্রতীক, ২০১৬-১৭ স্নাতক সেশনের শিক্ষার্থী শ্রীকৃষ্ণসহ ১০-১২ জনের মতো সাবেক ও বর্তমান শিক্ষার্থী সন্ধ্যার পর নিয়মিত ক্যাম্পাসের পশ্চিম গেটের পাশে মাদক সেবন করেন। এরমধ্যে দুয়েকজন ছাত্রীও রয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক কলেজ কলেজ কর্তৃপক্ষের একজন বলেন, তাদের নিয়মিত মাদক সেবনের ফলে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছে সবাই। তবে মাদকাসক্তরা সংখ্যায় নগণ্য। এমনও একদিন দেখেছি, বৃষ্টির একরাতে দুই শিক্ষার্থী মাদক সেবন করে কর্দমাক্ত হয়ে মাঠে জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে। এতে কোনো দুর্ঘটনা ঘটলে কলেজ কর্তৃপক্ষকে তো দায় নিতে হতো।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, ছোট্ট এই ক্যাম্পাসে মেয়েদের হোস্টেলে অর্ধশতাধিক ছাত্রী অবস্থান করছে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের পরিবারও অবস্থান করছে। সন্ধ্যার পর মাদক সেবন বেড়ে যাওয়ায় হোস্টেল ও বাসায় যাতায়াতে নিরাপত্তা ইস্যুটি সামনে চলে এসেছে। এভাবে চললে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা তাদের। এরই প্রেক্ষিতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর সেই ইমাম মানসিক হাসপাতালে

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

তারেক রহমান মানেই বগুড়ার মানুষের ভালোবাসা আলতাফুন্নেছা সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন

১০

পাচার রোধে জ্বালানি তেলের সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১২

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৪

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৫

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১৬

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৭

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৮

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৯

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

২০