শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
STUDENT NEWS BD
২৮ মার্চ ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। আর খুব দ্রুততম সময়ে সারা দেশে বিনা মূল্যে স্কুল ড্রেস ও কেডস প্রাথমিকের সব শিক্ষার্থীকে দেওয়া হবে। পাশাপাশি এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা ও স্কুল-কলেজের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ মঙ্গলবার প্রথম কর্মদিবসে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি, ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানেই ওই সিদ্ধান্ত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধাদের’ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেন মন্ত্রী।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ছাড়া বিনা মূল্যে স্কুল ড্রেস ও জুতা (কেডস) দেওয়া, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা এবং হাফেজে কোরআনদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দেন তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। প্রয়োজনে একাধিক পালায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দ্রুত সব শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিত করার কথাও বলেন তিনি। জাতীয়করণ হওয়া (বেসরকারি থেকে সরকারি হওয়া) ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় সিদ্ধান্ত হয়, ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০