শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
মোঃ মেহেদী হাসান
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র রমজান উপলক্ষে কাহালু প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি কার্যক্রম

পবিত্র রমজান উপলক্ষে কাহালু প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (২০ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কাহালু উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আব্দুল মালেক।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত গরুর মাংস সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত মূল্যে স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রি করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক বলেন, ভেজাল ও অতিরিক্ত দামের প্রবণতা রোধে এবং জনসাধারণকে স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সকলকে নির্ধারিত স্থানে এসে সুশৃঙ্খলভাবে মাংস সংগ্রহের আহ্বান জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন। সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০