শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
studentnewsbd
১৬ নভেম্বর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের ছেলের সাফল‍্যের গল্প : ৪৯তম বিসিএসে গণিত বিভাগে প্রথম অলি

৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের সন্তান মোঃ অলি উল্লাহ। তিনি কৃষক মোঃ আব্দুল হেকিম ও গৃহিণী মনোয়ারা খাতুনের ছেলে।

মোঃ অলি উল্লাহ ২০২৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে তিনি বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেন। নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম স্থান অর্জন করেন।

এর আগে তিনি ২০১৪ সালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৩১ এবং ২০১৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের অনার্স শেষ করে।

মোঃ অলি উল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। হাওর অঞ্চল থেকে উঠে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম হওয়া— এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে এসএসসি পাসে ৩ মাসের কোর্সে ভর্তি, আছে প্রশিক্ষণ ভাতাও

১৮০ দিনের মধ্যে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা

ঈদযাত্রার সময়সূচি গড়বড় হয়েছে, যে সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ স্টেশন পরিদর্শনে আসেন

৩০ বছর আগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শফিকুল ইসলামের

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

মাদারীপুরে ঈদ উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরিফের ঈদুল ফিতর উদ্‌যাপন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

১১

৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানজট

১২

জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

১৪

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

১৫

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

১৬

দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

১৭

আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৮

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারে শোকজ নোটিশ

১৯

সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে নুর

২০