গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পালন করা হয়।
দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। পরে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর এই প্রথম কর্মদিবসকে ঘিরে কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন