সোমবার , ২ মার্চ ২০২৬
studentnewsbd
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘হঠাৎ বিস্ফোরণের শব্দ, দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে’

মাথায় ককটেল পড়ে নিহত যুবকের স্বজনের আহাজারি

ছেলেটা আমার কাছে এসে চা চেয়েছিল। আমি চা বানাচ্ছিলাম। এর মধ্যেই হঠাৎ বিস্ফোরণের শব্দ। দেখি, ছেলেটা মাটিতে পড়ে আছে। মাথা থেকে রক্ত পড়ছিল,’ এভাবে রাজধানীর নিউ ইস্কাটনে সড়কের পাশে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহতের ঘটনার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী চা–দোকানি।

আজ বুধবার রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে বিস্ফোরণে যুবকের প্রাণহানির এ ঘটনা ঘটে। নিহতের নাম সিয়াম মজুমদার (১৯)। তিনি ঘটনাস্থলের সড়কের উল্টো দিকের একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন।

রাজধানীর মগবাজার মোড় থেকে কয়েক গজ দূরে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনের ফুটপাতে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে। ওই জায়গার দুই পাশে দুটি স্কুল রয়েছে। এ কারণে সকাল থেকে সারা দিনই দোকানগুলোতে স্কুলশিক্ষার্থীদের অভিভাবকসহ মানুষের সমাগম থাকে। সন্ধ্যার পর সেখানে নাটক ও চলচ্চিত্রজগতের অনেকে আড্ডা দেন।

সেখানকার ফুটপাতের চা–দোকানি মো. ফারুক বিস্ফোরণে ঘটনার ওই বিবরণ প্রথম আলোকে দিয়েছেন। তিনি বলেন, ‘ফ্লাইওভার থেকে ককটেল বা বোমা হয়তো তার মাথায় পড়েছে।’

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে ছোড়া একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের বাবা আলী আকবর মজুমদারকে বিলাপ করতে দেখা যায়। আলী আকবর পেশায় রিকশাচালক। তাঁরা থাকেন ইস্কাটনের দুই হাজার গলিতে। গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়ায়।

আলী আকবর বলেন, ‘সকাল ৯টায় বাসা থেকে কাজে বের হয়েছিল সিয়াম। মোটরপার্টসের দোকান থেকে চায়ের দোকানে কাপ দিতে গিয়েছিল। ওর মাথায় বোমা পড়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

জ্বালানি খাতে অশনিসংকেত

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন আনাদোলু এজেন্সি

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

হামিমকে শোকজ করল ছাত্রদল

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ,মামলা নিতে চায়নি পুলিশ।

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

১০

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

১১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

১২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অমর একুশে মাতৃভাষা দিবসে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পুষ্পাঞ্জলি অর্পণ

১৫

অমর একুশে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল

১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।

১৭

অমর একুশে মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পাঞ্জলি অর্পণ

১৮

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২০