শনিবার , ১৬ মে ২০২৬
STUDENT NEWS BD
২০ এপ্রিল ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

চলতি এপ্রিল মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২ দশমিক ১২৭ বিলিয়ন (২১২৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।

আজ (সোমবার, ২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, শুধু ১৯ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৫৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ধারাবাহিক এই প্রবাহ এপ্রিল মাসের সামগ্রিক রেমিট্যান্স চিত্রকে আরও শক্তিশালী করেছে।

গত বছরের একই সময়ে (১-১৯ এপ্রিল ২০২৫) দেশে এসেছিল ১ দশমিক ৭১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

চলতি এপ্রিল মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ‘ইতিবাচক সিগন্যাল’ হিসেবে বিবেচিত হতে পারে।

শুধু মাসিক ভিত্তিতেই নয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ সময় দেশে এসেছে ২৮ দশমিক ৩৩৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৯ এপ্রিল ২০২৫) এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৫০৪ বিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরে এখনও পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে। পাশাপাশি ডলার বাজারে চাপ কমাতেও ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর সেই ইমাম মানসিক হাসপাতালে

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

তারেক রহমান মানেই বগুড়ার মানুষের ভালোবাসা আলতাফুন্নেছা সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন

১০

পাচার রোধে জ্বালানি তেলের সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১২

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৪

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৫

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১৬

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৭

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৮

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৯

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

২০