সোমবার , ২ মার্চ ২০২৬
studentnewsbd
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ আসন ছাড়ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।সোমবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে শপথ নেবেন। সে কারণে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া হচ্ছে।আইন অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এবং অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। বিপুল ব্যবধানে জয়ী হলেও আইনগত বাধ্যবাধকতার কারণে আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমরা এখনও এ ব্যাপারে কিছু জানতে পারিনি। জানলে নির্দেশনা অনুযায়ী দল কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

জ্বালানি খাতে অশনিসংকেত

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন আনাদোলু এজেন্সি

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

হামিমকে শোকজ করল ছাত্রদল

রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ,মামলা নিতে চায়নি পুলিশ।

৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এক স্কুলের ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

১০

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

১১

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

১২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাক-কুরিয়ারযোগে

১৩

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অমর একুশে মাতৃভাষা দিবসে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পুষ্পাঞ্জলি অর্পণ

১৫

অমর একুশে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল

১৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস কার্যক্রম শুরু করেছেন।

১৭

অমর একুশে মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের পুষ্পাঞ্জলি অর্পণ

১৮

প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২০