শনিবার , ১৬ মে ২০২৬
STUDENT NEWS BD
২০ এপ্রিল ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে মহাসড়কে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

পরে সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও ছাত্র-জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান তাঁর পাশে ছিলেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোল চত্বর এলাকায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মো. নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মো. রাশেদুল হাসান রঞ্জন, মো. হারুন অর রশিদ খান হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে মহাসড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর সেই ইমাম মানসিক হাসপাতালে

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

তারেক রহমান মানেই বগুড়ার মানুষের ভালোবাসা আলতাফুন্নেছা সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন

১০

পাচার রোধে জ্বালানি তেলের সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১২

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৪

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৫

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১৬

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৭

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৮

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৯

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

২০