শনিবার , ১৬ মে ২০২৬
STUDENT NEWS BD
২০ এপ্রিল ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরাসমাস চুক্তির আওতায় নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের জ্ঞান ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, নোবিপ্রবিতে তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের এই সফর পারস্পরিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যদের মাঝে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল গেডিক ইউনিভার্সিটি, কারাবুক ইউনিভার্সিটি ও আলানিয়া আলাদিন কায়কোবাত ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ড. ইমরাহ, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের অধ্যাপক ড. সেদাত, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কুবিলেই এবং স্পোর্টস সায়েন্স বিভাগের অধ্যাপক মিসেস সেভাল প্রতিনিধিদলে রয়েছেন।

নোবিপ্রবিতে অবস্থানকালে তুরস্কের অধ্যাপকবৃন্দ নোবিপ্রবির বিভিন্ন বিভাগে লেকচার প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং একাডেমিক সহযোগিতা জোরদারে কাজ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর সেই ইমাম মানসিক হাসপাতালে

ঢাবির আইবিএএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৩৬৫ গ্র্যাজুয়েট

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

তারেক রহমান মানেই বগুড়ার মানুষের ভালোবাসা আলতাফুন্নেছা সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন

১০

পাচার রোধে জ্বালানি তেলের সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১২

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তীর্ণ সফটওয়্যার

১৪

মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর

১৫

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’

১৬

ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ করবে

১৭

আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষার্থী

১৮

রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

১৯

“জন্ম-মৃত্যুর পরিক্রমায় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব/নীতি”

২০