Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:০৯ পি.এম

ঢাকা কলেজের স্বাতন্ত্র ও অস্তিত্ব রক্ষা এবং স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা। 

সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাইন্সল্যাব মোড়ের দিকে যান এবং অবরোধ কর্মসূচি শুরু করেন। মোড়ে এখন পর্যন্ত (বেলা ১১.০০টা) তারা অবস্থান করে স্লোগান দিচ্ছেন। এতে আশেপাশের পুরো এলাকার রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 

এসময় তাদেরকে ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙ্গিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন করতে হবে। খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এতে হুমকিতে পড়তে যাচ্ছে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স। অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট।

শিক্ষার্থীরা আরও বলেন,

স্কুলিং মডেল সাত কলেজের অনুপযোগী-অযৌক্তিক। মডেল প্রণয়নে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। স্কুলিং মডেল কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেয়া হবে না। দাবি আদায়ে তারা যতদিন প্রয়োজন ততদিন রাজপথে আন্দোলন করার কথাও জানান। 


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন