Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১২:০৯ এ.এম

বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের জনপ্রতিনিধি বেছে নিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বুধবার, ২৮ অক্টোবর, রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপও করা হবে না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, ওই নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। একইভাবে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী আশ্বাস দেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মতো আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন