Logo
প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ১২:৩৩ এ.এম

বাংলাদেশ লেখক-পাঠক সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আরমান আলী অভি, ঢাকা | ১১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী এক বছরের জন্য ‘বাংলাদেশ লেখক-পাঠক সংসদ’-এর নতুন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাইমেনুল ইসলাম তকি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াসিন আহমেদ অপু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাফি আহম্মদ উৎস।

সংগঠনের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক লুৎফর রহমান জয় এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন সঞ্জয় বিক্রম। এছাড়া মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন লেখক আমিনা মাহমুদ মিনা।

 

 

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন:

  • সিনিয়র সহ-সভাপতি: ইরাতফাহ বিনতে রেদোয়ান

  • সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: শাহরিন আক্তার ইপা

  • সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান হাসিব

  • সহ-সাংগঠনিক সম্পাদক: নূর মোহাম্মদ শুভ

  • দপ্তর সম্পাদক: তৌহিদুজ্জামান ফয়সাল

  • কোষাধ্যক্ষ: মো. রাকিবুল ইসলাম

  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. শফিক উদ্দিন শুভ

  • সাংস্কৃতিক সম্পাদক: রাজাকুল ইসলাম রবি

কমিটি ঘোষণা শেষে সংগঠনের চেয়ারম্যান মুহাইমেনুল ইসলাম তকি বলেন, "তরুণ লেখক ও পাঠকদের সেতুবন্ধন হিসেবে বাংলাদেশ লেখক-পাঠক সংসদ কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এই লক্ষ্য আরও বেগবান হবে।"

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর পাঠাভ্যাস বৃদ্ধি ও সাহিত্য চর্চায় নানামুখী কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন