Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৭:০৪ পি.এম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের মাজারে তেজগাঁও কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের মাজারে তেজগাঁও কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

তিহাসিক ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আজ শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও পুষ্পাঞ্জলি অর্পণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত থেকে জাতির গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন—যেদিন জাতি ঐক্য, শৃঙ্খলা ও স্বাধীনতার চেতনায় নতুন করে উদ্দীপ্ত হয়েছিল। শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে ছাত্রসমাজকে এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন