Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১০:১১ পি.এম

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

বিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ১৮ মার্চ হতে আগামী ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ হতে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।

১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অন্তর্ভুক্ত। এছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমগ্রেশন দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান

সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।

Copyright © studentnewsbd. All right reserved.
প্রিন্ট করুন সেভ করুন