ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন এই কমিটি গঠন করা হয় এবং এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন নেতৃত্বকে মনোনীত করা হয়েছে।
ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম । প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ। বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সাব্বির। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মাজহারুল ইসলাম।শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে রয়েছেন মুসলিমুর রহমান।এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ইকবাল হায়দার।
এছাড়া ছাত্র অধিকার সম্পাদক হিসেবে আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক হিসেবে হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক হিসেবে আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ মনোনীত হয়েছেন। কমিটিতে বিজ্ঞান সম্পাদক হিসেবে মোঃ রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হিসেবে হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মোঃ জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া) এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নাইম হোসেন দায়িত্ব পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।
Copyright © studentnewsbd. All right reserved.