ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (ডুয়েট) পুরকৌশল বিভাগের ৩৮ ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মদ নাঈম ট্রেনে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (৫ মার্চ) জয়দেবপুর থেকে ঢাকায় আসার সময় এ ঘটনা ঘটে।
নূর মোহাম্মদ তার ফেসবুক পোস্টে জানান, বৃহস্পতিবার জয়দেবপুর থেকে ঢাকায় আসার সময় ট্রেনের শেষ বগির একটি সিটে বসে ছিলেন তিনি। এ সময় পেছন থেকে এক ছিনতাইকারী ট্রেনের ভেতর থেকে তার মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ফোনটি উদ্ধারের জন্য তিনি দরজার কাছে গিয়ে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।
এ সময় ছিনতাইকারীরা তাকে টানাহেঁচড়া করে এবং একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং তার দুই পা কেটে যায়। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্টুডেন্ট নিউজ বিডি ন্যাশনাল ইলেকট্রনিক প্রিন্টিং প্রেস প্রকাশিত।
Copyright © studentnewsbd. All right reserved.